ডাচ বাংলার ১১ কোটি টাকা ছিনতাই মামলায় গ্রেফতার ১

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ডাচ বাংলার ১১ কোটি টাকা ছিনতাই মামলায় গ্রেফতার ১

তাহিরপুর সংবাদদাতা
রাজধানী ঢাকা তুরাগ এলাকায় ‘ডাচ-বাংলা ব্যাংকের’ টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এক আসামিকে তাহিরপুর সীমান্ত এলাকা হতে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে আটক করা হয়। আটক মো. জনি মিয়া (৩৫) একই ইউনিয়নের বড়ছড়া গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বড়ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনের থাকা জনি মিয়াকে আটক করা হয়।
ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন বলেন, ‘তুরাগ থানায় ব্যাংকের টাকা ছিনতাই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর