ঢাকা ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজে ও বিদেশে বসবাসরত বিত্তশালী মানুষরা যদি অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান, তাহলে তারাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
তিনি বলেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে বাংলাদেশিদের একটি প্রধান সংগঠন। সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়সহ নানা সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রমজান মাসে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক উদ্যোগেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বুধবার (১১মার্চ) সিলেট নগরের মিরের ময়দানে বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আয়োজিত ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সিলেট চ্যাপ্টারের উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মো. কবির আহমেদের সভাপতিত্বে এবং ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি খন্দকার সিপার আহমেদ, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ, নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তারাপদার মিসবাহ এবং সাউথ ইস্ট রিজিওনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল রহমান চৌধুরী, এম. এ. নাসির সুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহরা জেসমিন, নাজনীন আক্তার কনা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকলিছ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি এম. এ. মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী রানী দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মুজাক্কির হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী সদস্য অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, নেছার আহমেদ, জান্নাতুল নাজনীন আশা, সিনিয়র সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ, জেসমিন নাহার, ফারহানা বেগম, সাংবাদিক আফরুজ খান, মো. মাহবুবুর রহমান প্রমুখ।
‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় বিতরণ করা খাদ্য প্যাকেজে চাল, ডাল, দুধ, পেঁয়াজ, আলু, তেল, চানা, সেমাই ও আটা সহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়নে জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন রিজিওন ও ব্রাঞ্চ কমিটির সদস্য ও নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host