ঢাকা ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা ও জনকল্যাণমুখী ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোছাক’র ভারপ্রাপ্ত সভাপতি শাকিল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এবং সহ সভাপতি ইবাদুর রহমান রুমেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, কোছাক সভাপতি ও ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) সিলেট এর সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য ও সাবেক কোছাক আইন ও গণমাধ্যম সম্পাদক সিদ্দিকী আবুল আলা, এনসিপির যুগ্ন আহবায়ক ইমরান হোসাইন,কোছাকের সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ফাহিম আহমদ, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, রাজনগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোছাক সহ-সভাপতি আলিমুদ্দিন মুন্না সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host