কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদলের ইফতার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদলের ইফতার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক আজির উদ্দিনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযুদ্ধাদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লা মিয়া।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, বিশেষ অতিথি জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবিদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সল আহমদ নোমান।
সভায় প্রদান অতিথি রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করে বলেন যে, রমজান সংযম সাধনের মাস, তাই আমরা এ মাসে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের তৈরি করব, আগামীতে আমরা কোন খারাপ কাজে জড়াবনা এই প্রতিজ্ঞা যেন করি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহসভাপতি সৈয়দ আলী, মন্নান মিয়া, মংলা মিয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল আলীম, জাহের মৃধা, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কয়েছ, সদস্য বাদশা মিয়া, উপজেলা তাঁতীদলের যুগ্মআহবায়ক আসাদুজ্জামান রুবেল, পূর্ব ইসলামপুর ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক এমরান আলী, সহসাধারণ সম্পাদক ফারুক মিয়া, পশ্চিম ইসলাম পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদলের সিনিয়র সহসভাপতি বিরাই মিয়া, সাধারণ সম্পাদক মতিন মেম্বার, উত্তর রনিখাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজাদ মিয়া, সিনিয়র সহসভাপতি আনছার আলী, সদস্য কামাল, লিটন প্রমুখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।

সর্বশেষ ২৪ খবর