দুস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশিত: 10:03 PM, March 18, 2026


কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের ২৩০টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দিলেন কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকার দক্ষিণ ইসলাপুর নিবাসী আল্লাহ ভরসা স্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী বশির আহমদ। তিনি দক্ষিণ ইসলামপুর গ্রামের ইমামুল হকের দ্বিতীয় পুত্র।
মঙ্গলবার (১৭ মার্চ) তার নিজ বাড়িতে অসহায়দের মধ্যে ঈদসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো সেমাই, নারিকেল, কিসমিস, চিনি ও দুধ।
বশির আহমদ এর বড়ভাই সিলেট জেলা জিসাস এর সভাপতি জয়নাল আবেদীন খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।
তরুণ ব্যবসায়ী বশির আহমদ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে স্হানীয় এলাকার গরীব, অসহায় স্বজনদের মধ্যে সামান্য এ উপহার দিতে পেরে আমি আনন্দিত। অদূর ভবিষ্যতে অসহায়দের মধ্যে আরো বেশি করে সহায়তা করার ইচ্ছে পোষণ করে আল্লাহ তাআলার তাওফিক কামনা করে সবার নিকট দোআ চান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর