ঢাকা |
প্রকাশিত: 5:55 PM, March 28, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা করেছে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওয়াহিদ রেজা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল।
বক্তারা বলেন, পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসাবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর। মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host