ঢাকা |
প্রকাশিত: 8:03 PM, March 30, 2026
কোম্পানিগঞ্জ প্রতিনিধি
কোম্পানিগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন, ২নং পূর্ব ইসলামপুর ও ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের ৩টি গ্রাম নিয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর গঠিত হয় ‘তিনগ্রাম সমবায় সমিতি লিঃ।’ পরবর্তীতে সমিতিটি সরকারি নিবন্ধন লাভ করে। যার নিবন্ধন নং: ৪২/১৩-২০১৪ইং।
এরপর থেকেই প্রতি তিন বছর পর পর নিবর্বাচিত কমিটি গঠন করা হয়। সেইসুবাদে সোমবার (৩০ মার্চ) সমিতির নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, কোষাধক্ষ্য বদরুল আলম।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোঃ কালা মিয়া ও মাসুক মিয়া।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host