সিলেটে ৩২ ঘন্টায় গ্রেফতার ৫৭

প্রকাশিত: 8:22 PM, April 2, 2026

সিলেটে ৩২ ঘন্টায় গ্রেফতার ৫৭

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে গত ৩২ ঘন্টায় বিভিন্ন অভিযোগে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক বা গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানাপুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৪, ওয়ারেন্টভুক্ত আসামি ৩, মেট্রোপলিটন অধ্যাদেশে ২৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮, হকার ৮ ও সন্দেহভাজন হিসাবে ৬জনকে আটক করা হয়েছে।

তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর