ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বর্তমান প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হোন তিনি।
মামলার আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালে ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ হামলায় এক জন নিহত ও ২৯ জন আহত হয়।
তিনি জানান, এই মামলায় আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামি পরীক্ষা দেন তারা। এসময় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আসামিরা।
আদালত আগামী ২১ এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host