বিশ্বনাথে মামলা দিয়ে হয়রানী ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

বিশ্বনাথে মামলা দিয়ে হয়রানী ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্থানীয় গোলচন্দ বাজারে সোনাপুর গ্রামের আব্দুল জালালের বিরুদ্ধে মামলা, ঘুষ, দুর্নীতি ও মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকার প্রতিবাদে সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোলচন্দ বাজারে সিলেটÑসুনামগঞ্জ রোডে ইউনিয়নের কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ভাসানী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আব্দুল জালালের কর্মকান্ডে সমস্ত গ্রামের মানুষ অতিষ্ঠ, গ্রামের কারো কথা সে শুনে না, মানে না। মাদক ও চোরাচালানের সাথে সে সম্পৃক্ত। গ্রামের মানুষ তার উপর অসন্তুষ্ট। এলাকায় মাদক ব্যবসার বিস্তার, সাধারণ মানুষের উপর হামলা, মামলা বাণিজ্য ও গ্রামের মানুষের সাথে অসদাচরণ করার প্রতিবাদ জানান তিনি। এছাড়াও গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমান, মজিদুর রহমান, আনোয়ার, হেলাল, ময়না মিয়া, আহমদ, বশির মিয়া, ইজহার, ইকবাল হোসেন, গোলাম হোসেন, হোসাইন, তৈমুছ আলী, সেবুল মিয়া ও মসলম করিম সহ গং দের উপর উপর মামলা দিয়ে হয়রানি বন্ধ করার আহবান জানান নিজাম উদ্দিন ভাসানী।
এসময় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, জালালের এমন কর্মকান্ডে এলাকার মানহানি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। দিনদিন মাদকসেবিদের সংখ্যা বাড়ছে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করার যে ভুমিকা পালন করছেন তিনি তা অবিলম্বে পরিহার করে সংশোধিত না হলে তার বিরুদ্ধে আন্দোলন সহ আইনি প্রদক্ষেপ নিতে সকল করণীয় করতে এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ। জালাল উদ্দীনের এসকল অপকর্মে নিরীহ মানুষকে হয়রানি না করতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
সোনাপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনাপুর চ্যারিটির সদস্য এখলাছ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর জামে মসজিদের সহ সভাপতি খলিলুর রহমান, মাসুক মিয়া, ৭নং ওয়ার্ডের সৈয়দ শফিক মিয়া, ফয়ছল আহমদ, সোনাপুর গ্রামের জহিরুল ইসলাম, ইকবাল হোসেন।
অন্যান্েযর মধ্েয এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুর রহিম, সেবুল মিয়া, তৈমুছ আলী ২, আব্দুস শুকুর, শহিদ মিয়া, সেবুল আহমদ, নিপুন রায়, মছলম করিম, নুর আলী, উজ্জ্বল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর