ঢাকা |
প্রকাশিত: 11:26 PM, April 11, 2026
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর ও চানপুরের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) কোম্পানীগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ও রাজনগর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ। এসময় তিনি বলেন ত্রুীড়াই শক্তি, আসুন মাদক ছেড়ে বল ধরি। সামাজিক ও ত্রুীড়ার সাথে সম্পৃক্ত থাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল আবির, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের সভাপতি জামির হোসেন। এরশাদ আলী, আমজাদ হোসেন, কাদির মিয়া, শাজাখান মিয়া।
এসময় প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী দু টিমের দলীয় অধিনাক আশরাফল ইসলাম ও আশিক উদ্দীনে মধ্যে পুরস্কার ও ত্রুীড়া সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host