সিলেটে পুলিশের কব্জায় চোরসহ ৮৫ জন

প্রকাশিত: 11:37 PM, April 12, 2026

সিলেটে পুলিশের কব্জায় চোরসহ ৮৫ জন

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগে ৮৫ জনকে আটক বা গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১৩, ওয়ারেন্টভুক্ত আসামি ৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ১৭, সন্দেহভাজন হিসাবে ৬, চোর ১ ও মেট্টোপলিটন অধ্যাদেশে মোট আটক বা গ্রেফতার করা হয়েছে মোট ৩৯ জনকে।
তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সবাইকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর