বিজয়ের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক হিসেবে আহমেদ শাহরিয়ার চৌধুরীর যোগদান

প্রকাশিত: 7:28 PM, January 1, 2023

বিজয়ের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক হিসেবে আহমেদ শাহরিয়ার চৌধুরীর যোগদান

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বহুল প্রচারিত দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগদান করেছেন সিলেটের উদ্যমী তরুণ আহমেদ শাহরিয়ার চৌধুরী| তিনি ফরিদ আহমদ চৌধুরী ও শাহানা আহমেদ’র ছেলে|

আজ রবিবার (১ জানুয়ারি’২৩) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে নিজস্ব প্রতিবেদক পদে নিয়োগ প্রদান করেন|

নিউজ সংক্রান্ত যেকোনো বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করতে পত্রিকা কার্যালয়ে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন| সেইসাথে কর্মজীবনে নিরন্তর সফলতার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন|

কিশোর বয়স থেকে তিনি সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখার স্বপ্ন দেখতেন| সেই লক্ষ্য থেকেই প্রথমে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন| এরপর নিজের লিখন শৈলির মাধ্যমে নিজস্ব প্রতিবেদক হিসেবে জায়গা করে নেন দৈনিক বিজয়ের কণ্ঠে|

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর