দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় ইউএনও
অপ্রতুল জ্বালানি পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্ত মেনে চলা উচিত

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় ইউএনও</span> <br/> অপ্রতুল জ্বালানি পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্ত মেনে চলা উচিত

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী বলেছেন, বৈশ্বিক অপ্রতুল জ্বালানি পরিস্থিতির কারণে সরকার জরুরী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ছাড়া দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন। জাতীয় স্বার্থে আমাদেরকে এ সিদ্ধান্ত মেনে চলতে হবে। মনে রাখবেন, সরকারি এই সিদ্ধান্ত শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। তাই জনগণের বৃহত্তর স্বার্থে জনপ্রতিনিধিসহ সচেতন ও ব্যবসায়ী সমাজকে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। তিনি পুলিশ প্রশাসনকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বড় সড়কসমুহের পাশাপাশি সংলগ্ন অলিগলিতেও আরো তৎপর হওয়ার আহবান জানান।
ইউএনও বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, গরু চুরি, তীর জুয়াসহ সকল প্রকারের জুয়া খেলা, মাদক বা নেশাজাতীয় দ্রব্যাদি পরিবহন ও সেবন, অসামাজিক কার্যকলাপ এবং ভোরবেলায় সড়ক ছিনতাই প্রতিরোধ্যে আইন প্রয়োগকারী সংস্থাসমুহকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
একই সাথে তিনি যানজট নিরসন ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে নগর এলাকার প্রতিটি ফুটপাত, রাজপথসহ উপজেলার প্রত্যেকটি সড়কপথ দখলমুক্ত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাসমুহের দৃষ্টি আকর্ষণ করে বলিষ্ট পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় ইউএনও সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল হক, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ মোঃ অলিদুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসির প্রতিনিধি এসআই মাইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় সাংবাদিক প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, আমার জানামতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও এবং তেতলি ইউনিয়নের নির্ধারিত স্থানে অধিগ্রহণকৃত ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরও সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম শেষ না হওয়ায় শিগগিরই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি যাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়, এ ব্যাপারে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ে যোগাযোগ করবো, ইনশাল্লাহ। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর