ঢাকা ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নারী দিয়ে ফাঁদ পাতা (হানি ট্র্যাপ) চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের শাহপরাণ থানধীন মিরেরচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বকুল আহমদ জিহাদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুকভাগ গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ঘটনার শিকার মাহমুদুল হাসান রিফাত (২৫) সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বাদে রণকেলী এলাকার বাসিন্দা। আব্দুল জলিল নামের একজনের মাধ্যমে তার পরিচয় হয় জেসমিন আক্তার নামের এক নারীর সঙ্গে। সে সুবাদে ওই নারীর সঙ্গে রিফাতের মোবাইল ফোনে কথা-বার্তা হতো। এ অবস্থায় গত গত ৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রিফাতকে নিয়ে বকুল শাহজালাল উপশহরের যতরপুর এলাকার একটি বাসায় যায়। সেখানে যাওয়ার পর এক একপর্যায়ে বকুল, জেসমিন ও তাদের সহযোগিরা রিফাতকে নির্যাতন করতে শুরু করে এবং ইলেকট্রিক শকও দেয়। এসময় তার পরনের কাপড় খুলে উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং রিফাতের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১৫ হাজার টাকা , ১টি রূপার চেইন ও ০১টি রূপার ব্রেসলেট ছিনিয়ে নেয়।
এছাড়াও জেসমিনরা রিফাতের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। না দিলে উলঙ্গ ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
এসময় রিফাত মান-সম্মানের ভয়ে পরিচিত লোকজনের কাছ থেকে বিভিন্ন বিকাশে ৯০ হাজার টাকা এনে দেন চক্রকে।
ঘটনার পর রিফাত বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ অভিযান চালিয়ে এ চক্রের সদস্য বকুল আহমদ জিহাদকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
উল্লেখ্য, এর আগেও সিলেটে এই চক্রির বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host