হাজারো মানুষের অশ্রুজলে বিদায় সাবেক চেয়ারম্যান কুটি মিয়া

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

হাজারো মানুষের অশ্রুজলে বিদায় সাবেক চেয়ারম্যান কুটি মিয়া

রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ ও ছাতক থানার বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব ও পাথর ব্যবসায়ী, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য এবং ৪নং ইছাকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী কুটি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৭ মে) বাদ মাগরিব ইছাকলস গোলাগাও চেয়ারম্যান মাঠে তার চাচাতো ভাই হাফিজ তোরাব আলীর ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি গত ১৬ মে রাত ২টা ৩০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের বাসিন্দা ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন ছাতক নোয়াগাঁও গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন, তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব আলী কালা মিয়া, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, ইউপি সদস্য তেরা মিয়া, নেছার আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজার পূর্বে মরহুমের ছোট ভাই রাজা মিয়া উপস্থিত সকলের কাছে তার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান এবং চলাফেরা বা ব্যবসায়ীক কর্মকাণ্ডে কোনো ভুল-ভ্রান্তির হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো পাওনা বা ঋণ থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন।
এদিকে, মরহুম হাজী কুটি মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর