ঢাকা ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
মীম সালমান, কানাইঘাট
শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাড়াবাল্লাহ বড়চাতল যুব ফোরামের উদ্যোগে মসজিদভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
ফোরামের সভাপতি ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীম সালমান ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন নাঈমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফোরামের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোস্তফা হাসান আশকারি। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মেধাভিত্তিক বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব সমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুরতুন্নেছা মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব সাজ উদ্দিন সাজু বলেন, সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। মসজিদভিত্তিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সুন্দর প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব ফোরামের উপদেষ্টা আব্দুল খালিক লস্কর, মাওলানা খলিল আহমদ (প্রিন্সিপাল, দারুল ইহসান মাদ্রাসা), বদরুল আলম (প্রধান শিক্ষক, কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন), এনামুল হক খান (সাবেক প্রধান শিক্ষক, কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন), নুরুল ইসলাম (ইউপি সদস্য, ১নং ওয়ার্ড), জাকির আহমদ খান, আব্দুল কাদির চৌধুরী, ফোরামের সহ-সভাপতি আহমেদ আল আজির, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক ইবজালুর রহমান বড়ভুইয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লিমন হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য সাবেল আহমদ ও আহমেদ আল মস্তফা সহ ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের সন্তুষ্টি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host