ঢাকা |
প্রকাশিত: 7:28 PM, May 21, 2026
আনন্দকণ্ঠ ডেস্ক
শিশু রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। নিজের ফেসবুক পোস্টে তিনি শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পোস্টে কাজী মারুফ লেখেন, “একটা কথা জানতে চাই, এই যে কিছু দিন আগে আসিয়া মারা গেলো, একটা শিশু, সেই সময় যখন এই খবর গুলো প্রকাশিত হচ্ছিলো তখন এই লোকটা কোথায় ছিল বা তার চিন্তা টা খুব জানতে ইচ্ছে করছে। কারণ আর কত? শিশু শুধুই শিশু। দেশে আইন নেই? নাকি আইনের প্রয়োগ নেই?”
তিনি আরও লেখেন, “যে দিন আসিয়া মারা গিয়েছিলো সে দিন যদি এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো তাহলে আজ রামিসা ঠিকই স্কুলে যেত।”
পোস্টে শিশু নির্যাতনকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে এই অভিনেতা বলেন, “রামিসা, আসিয়াদের সর্বনাশকারীরা তো মানুষ না, মানুষ এর মতো জন্তু।”
একই সঙ্গে তিনি আইন পরিবর্তন ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পোস্টের শেষদিকে তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে লেখেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনিও বাবা, দৃষ্টান্ত স্থাপন করুন।”
কাজী মারুফের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host