ঢাকা ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) সিলেট সিটি কর্পোরেশনের সুবিদবাজারস্থ হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণকালে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্কুলে বৃক্ষরোপণ করেছি।
তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর সাংবাদিক মো. হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো. একরাম হোসেন তালুকদার, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিলা দেবী, শিক্ষক পূরবী নাথ।
এছাড়াও স্কুলের শতাধিক শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।সার্বিক সহযোগিতায় ছিলো আইপিএএস বাংলাদেশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host