ঢাকা ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে গতকাল দিনব্যাপী বিশেষ মহড়া পরিচালনা করেছে কানাইঘাট থানা পুলিশ।
সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা ও বিভিন্ন প্রবেশপথে এ বিশেষ মহড়া ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। মহড়ার অংশ হিসেবে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি, মোটরসাইকেল চেকিং, গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদারসহ নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে পুলিশ।
বিশেষ এ মহড়ায় নেতৃত্ব দেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এসময় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো ধরনের অপরাধ, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পুলিশের এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করতে সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host