কানাইঘাটের উন্নয়ন দাবি
এমপি মুফতি আবুল হাসানের সঙ্গে কাপ’র মতবিনিময়

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>কানাইঘাটের উন্নয়ন দাবি</span> <br/> এমপি মুফতি আবুল হাসানের সঙ্গে কাপ’র মতবিনিময়

মীম সালমান
কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের সঙ্গে মতবিনিময় করেছে কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ)।
মঙ্গলবার (২ জুন) জকিগঞ্জের লামারগ্রাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে কাপের পক্ষ থেকে উপজেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে বিভিন্ন প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি সংসদ সদস্যের কাছে হস্তান্তর করা হয়।
কানাইঘাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি সরওয়ার ফারুকীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও কাপের কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, শ্রমিক নেতা ও কাপের সহকারী সম্পাদক শিপুল আমিন চৌধুরী, ডেইলি সানের সাংবাদিক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যোগাযোগবিষয়ক সম্পাদক এহসানুল হক জসীম, সহকারী সম্পাদক মারুফ আহমদ, সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী, ইউপি সদস্য আলতাফ হোসেন, জসীম উদ্দিন, তারেকুল ইসলাম, ইমরান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে কানাইঘাটে একটি কারিগরি শিক্ষা কেন্দ্র ও পূর্ণাঙ্গ কারিগরি কলেজ প্রতিষ্ঠা, বিদ্যুতায়নের বাইরে থাকা এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান, নুন খালের ওপর সেতু নির্মাণ, কুকুবাড়ি সবজি চর রক্ষা, চলমান আমরী সেতুর কাজ দ্রুত সম্পন্ন, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন এলাকার আওতায় আনা এবং বোরহান উদ্দিন সড়কের সংস্কার ও সম্প্রসারণসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
এ সময় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি কানাইঘাটের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

সর্বশেষ ২৪ খবর