ঢাকা |
প্রকাশিত: 12:46 PM, June 18, 2026
দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত সোমবার সোনা ও রুপার দাম বাড়ানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় দাঁড়িয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host