ঢাকা |
প্রকাশিত: 10:14 PM, July 6, 2026
মোঃআব্দুর রকিব আনু,
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নকে আধুনিক ও যোগাযোগবান্ধব হিসেবে গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান মো. আখলাকুর রহমানের তত্বাবধানে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ কিলোমিটার চারটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পর্যায়ক্রমে এসব সড়কের ভিত্তিপ্রস্তরর স্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনার রুশদীর লুনা।
এসময় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে। জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
পৃথক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাজ মিছবাহ, বুরুঙ্গা বাজার ইউনিয়ন চেয়ারম্যান আখলাকুর রহমান।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বুরুঙ্গা কামারগাঁও থেকে ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার, মিনারপাড়া -পূর্ব তিলাপাড়া-হাজামকালির পাড়া আড়াই কিলোমিটার, পূর্ব তিলাপাড়া কমিউনিটি ক্লিনিক থেকে হক্কানিয়া মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার, খয়েরপুর মসজিদ মার্কেট থেকে পূর্ব তিলাপাড়া ইকবাল আহমদের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক।
পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী সফি, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তচন মিয়া, সাধারণ সম্পাদক লাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঙ্গেস কুমার দাস, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, দীপংকর দেব শিবু, মো. আতিকুর রহমান, হুশিয়ার আলী, মো. ছালিকুর রহমান ছালিক, মেনন দেব, মো. আব্দুল মুমিন, মো. ছাদিকুর রহমান খান, ঝনিক লাল দেব, মহিলা সদস্য কল্পনা রানী মালাকার, কৃষ্ণা রানী সূত্রধর ও স্বপ্না বেগম, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রুবেল মিয়া, উদ্যোক্তা সুমন চন্দ, জুঁই পাল, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক মখন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, বুরুঙ্গা ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলা আমাদের লক্ষ্য। এসময় পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host