ঢাকা |
প্রকাশিত: 1:07 AM, August 12, 2017
নিজস্ব প্রতিবেদক :
মেট্রোপলিটন ইউনিভার্সিটির মেধাবী ও উদ্যমী শিক্ষার্থী নেতা ফুহাদ আহমেদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভিপি পদে মনোনীত করা হয়েছে। তাঁর এ মনোনয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ফুহাদের নেতৃত্ব, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শিক্ষার্থীদের প্রত্যাশা, ফুহাদের নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো আরও গুরুত্ব পাবে। একজন মেধাবী শিক্ষার্থী ও তরুণ সংগঠক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন বলেও আশা করছেন তারা।
ফুহাদ আহমেদ সিলেট নগরীর বরইকান্দি ২৫ নম্বর ওয়ার্ডের মো. শাহাব উদ্দিন ও সৈয়দা ফাহমিদা খাতুনের পুত্র। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host