জগন্নাথপুরে পাইপগান উদ্ধার ও গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশিত: 4:52 PM, February 19, 2019

জগন্নাথপুরে পাইপগান উদ্ধার ও গাঁজাসহ নারী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও সঙ্গীয় এসআই কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল উপজেলার ছাহারিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।

এছাড়া পৃথক অভিযানে এসআই লুৎফুর রহমান ও সঙ্গীয় এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পৌর এলাকার হবিবনগর গ্রাম থেকে ৩ কেজি গাঁজাসহ হেনা বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতার হেনা বেগম হবিবনগর গ্রামের তজমুল আলীর স্ত্রী। তাকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর