ঢাকা |
প্রকাশিত: 2:32 PM, May 9, 2019
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে পাথর বোঝাই ট্রাক উল্টে গাড়িটির চালক নিহত হয়েছে। উপজেলার ওলিপুর নামক স্থানে পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ডিভাইডার সাথে ধাক্কা লেগে উল্টে গেলে চালক মোশারফ হোসেন(৪৮) নিহত হন।
চালক মোশারফ হোসেন ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
(৯ মে) বৃহস্পতিবার ভোর রাতে এঘটনাটি ঘটে। এতে ওই রোডে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওলিপুর নামক স্থানে উল্টে যায়। এসময় ওই ট্রাকের চালক মোশারফ হোসেন গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন । পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত আলী এঘটনাটি স্বীকার করে জানান, ট্রাক চালক মোশারফ হোসেনের মর্গের কাজ সম্পন্ন হলে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host