গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: 5:56 PM, May 18, 2019

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের বাঘায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ডাকাতদল ঘরের পেছনের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে শনিবার বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, বাঘা ইউপির উত্তর গোলাপনগর প্রবাসী লায়েক আহমদ তালুকদারের বাড়িতে ডাকাদল হানা দেয়। প্রবাসী পরিবার সিলেট উপশহরে থাকার সুবাদে ডাকাতদল স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন বা নগদ অর্থ না পেয়ে বাড়ী নির্মাণের জন্য রাখা টাইলস, রং, ড্রিল মেশিন, গেøন্ডার মেশিন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এতে বাড়ির মালিকের প্রায় ৪ লক্ষ টাকার মালামাল খোয়া যায়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি দিলিপ কুমার নাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর