ঢাকা ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ধারাবহন শাহজাহান এস্টেটস্থ ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা হয় এবং নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান এবং সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ।
নির্বাচন পরিচালনা কমিটি নতুন সদস্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদ করে ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করবেন।
এম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুর রহমান সুহেদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, হারিছ আলী, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, দীনেশ দেব নাথ, আব্দুল আহাদ, সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, আনোয়ার হুমায়ূন, ফারহান মাসুদ আফসর। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host