ঢাকা |
প্রকাশিত: 3:16 PM, June 17, 2019
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার আওতাধীন দক্ষিণ সুরমা থানার শাখার উদ্যোগে যুব সম্মেলন রোববার রাত ৯টায় সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন দক্ষিণ সুরমা থানার সভাপতি মো. আল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দালন সিলেট জেলার প্রকাশনা সম্পাদক মো. আনসিুর রহমান, ইশা ছাত্র আন্দোলন দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক মাহমুদ নাইম প্রমুখ নেতৃবৃন্দ।
যুব সম্মেলনে ইসলামী যুব আন্দোলন দক্ষিণ সুরমা থানার শাখার ২০১৯-২১ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত হলেন সভাপতি মো.আল আমিন, সহ-সভাপতি মসাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host