ঢাকা ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
কিছুদিনের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় নিজ এলাকার জনগণকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই তুলনামূলক মৃতের সংখ্যা কম হয়েছে। যদিও একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।’
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলমসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host