দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে

বিজয়ের কণ্ঠ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৩৭ জন, যা কিনা মঙ্গলবারের চেয়েও বেশি। মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৩২২ জন। নতুন শনাক্ত হওয়া ২ হাজার ৫৩৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন আট লাখ ১৭ হাজার ৮১৯ জন। তবে শনাক্ত বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। তার আগের ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৭ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন সাত লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

 

গত ২৪ ঘণ্টায় করোনাতে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৮ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ২০ হাজার ৬০৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ছয় হাজার ৭৯১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ৭০১টি।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ১৯ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন নয় হাজার ৩১৯ জন আর নারী তিন হাজার ৬৩০ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি বয়স ২১ জনের। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।।

 

মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয়জন করে, রাজশাহী বিভাগের নয়জন, খুলনা বিভাগের ১০ জন, সিলেট বিভাগের একজন আর রংপুর বিভাগের চারজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ২৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ১০২ জন, চট্টগ্রাম বিভাগের ৭১৩ জন, রংপুর বিভাগের ৬০ জন, খুলনা বিভাগের ১৫৭ জন, বরিশাল বিভাগের ৪১ জন, রাজশাহী বিভাগের ১১০ জন, সিলেট বিভাগের ৭৮ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ছয়জন।

সর্বশেষ ২৪ খবর