জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের উপেক্ষা করে দালালদের নিয়ে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের উপেক্ষা করে দালালদের নিয়ে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০১ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব দিবস ২০২৪ পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুবদেরকে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভয়শীল প্রশিক্ষিত যুবসমাজে তৈরীতে কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিস্থ একটি অধিদপ্তর। যে অধিদপ্তরে যুবদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকারী ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন। যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক ২৬টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু যেভাবে কার্যালয় ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রচার হওয়ার কথা, তা সেভাবে হয় না। কারণ চিহ্নিত গুটি কয়েক দালাল সবকিছুকে কুক্ষিগত করে রেখেছে। তারা প্রশিক্ষণ সহ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সবকাজে হস্তক্ষেপ করে যাচ্ছে। তাদের উপস্থিতি ছাড়া কোনো কার্যক্রমই যেন সম্পন্ন হয় না। প্রতিটি আয়োজনে চিহ্নিত দালালদের উপস্থিতি দেখা যায়। তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রচার ও প্রসারের মারাত্মক বিঘ্ন ঘটে। দালালদের কারণে জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব পদকপ্রাপ্ত ও বিভাগীয় সফল পদক প্রাপ্তরা উপেক্ষিত। দালালদের জিম্মি দশা থেকে যুব উন্নয়ন অধিদপ্তরকে মুক্ত দেখতে চায় সিলেটের যুবসমাজ। বক্তারা আরো বলেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের উপেক্ষা করে দালালদের নিয়ে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। শীঘ্রই যুব উন্নয়ন অধিদপ্তরকে দালালমুক্ত করা না হলে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচী, ঘেরাও কর্মসূচী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ২৪ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান, দালালদের আশ্রয়-প্রশ্রয় দানকারী কর্মকর্তাদের অপসারণ সহ কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদের পরিচালনায় জাতীয় যুব দিবস ২০২৪ পরবর্তী পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, প্রচার সম্পাদক মিল্লাত আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সচেতন যুবসমাজের পক্ষ থেকে মোঃ ইকবাল হোসেন, মোঃ শাহনুর আলী ও নীলমনি কান্ত চন্দ।
সভায় আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৪ সফলে অগ্রণী ভূমিকা রাখায় সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে স্মারক প্রদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ ২৪ খবর