ঢাকা |
প্রকাশিত: 4:53 PM, March 23, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হুমায়ুন আহম্মদকে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১০ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩সি নাজিমউদ্দিন রোড, চানখারপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. হুমায়ুন আহম্মদ (৫২) সিলেটের গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড এলাকার ডাঃ আব্দুল কাদিরের ছেলে।
রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host