বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিজানের বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের

প্রকাশিত: 6:31 PM, May 6, 2025

বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিজানের বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুরিখলাগ্রামের আজমল আলীর ছেলে তারেক আজিজকে সুইডেন পাঠানোর জন্য বিশ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠছে একই উপজেলার তোয়াকুল ইউনিয়নের বৌলগ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মিজানুর রহমান মিজান (৩৫)এর বিরুদ্ধে। এই ঘটনায় সিলেটের মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আমলী আদালতে
১৩৮ ধারায় একটি মামলা দায়ের করেছেন গোয়াইনঘাটের কুরিখলাগ্রামের আজমল আলী।
বাদি জানান, প্রায় এক বছর আগে তার ছেলেকে এক মাসের মধ্যে সুইডেন পাটানোর জন্য দালাল মিজানুর রহমান মিজানকে বিশ লক্ষ টাকা দেন। মিজান বিশ লক্ষ টাকা পেয়েছেন বলেও তিনশত টাকার একটি স্ট্যাম্পে সাক্ষরও করেন। বিশ লক্ষ টাকার বিপরীতে ২৫/০৮/২০১৪ইং তারিখে দুইটি চেকও প্রদান করেন তিনি। শর্ত ছিল আজমল আলীর ছেলে তারেক আজিজকে এক মাসের মধ্যে সুইডেন পাটাবেন দালাল মিজান। এক মাসের মধ্যে সুইডেন না পাটালে সব টাকা ফেরত দিবেন বলে চুক্তিতে সাক্ষরও করেন মিজান। কিন্ত এক বছর হলেও তাঁর ছেলে বিদেশে যেতে পারেননি, টাকাও ফেরত পাননি। এখন একূল আর ওকূল—দুই কূলই গেল! বিদেশেও যাইতে পারল না, ব্যবসা থেকেও বাদ পড়ল। এখনো সেই টাকা চাইলে উল্টো মামলার ভয় দেখান মিজান।ভুয়া চেক দিয়ে টাকা আত্মসাৎ করেছেন মিজান।
শুধু তাই নয় বিদেশে পাঠানোর কথা বলে গোয়াইনঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজান কয়েক লাখ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উটেছে।
বাদি আরও জানান, বিগত ০৫/০২/২০২৫ইং তারিখে এডভোকেট শংকর লাল দাস এর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ আসামী বরাবরে প্রেরণ করে ত্রিশ দিনের মধ্যে নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে চেকের পাওনা টাকা পরিশোধ করিতে অনুরোধ করেন। কিন্তু আসামী বাদীর প্রেরিত লিগ্যাল নোটিশ বিগত ১৩/০২/২০২৫ইং তারিখে প্রাপ্ত হইলেও বাদীর পাওনা টাকা ফেরত প্রদান করেন নাই। সুষ্ঠ ও ন্যায় বিচারের স্বার্থে আসামীর বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনের প্রতি আহবান জানান তিনি।
এই বিষয় অভিযুক্ত মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর