ঢাকা ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাস’র ছেলে হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি বালু শ্রমিকের কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এরআগে, গত সোমবার হরে কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাত করে পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যায় হরে কৃষ্ণ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host