ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে নিবেদিত সংগঠন ‘এয়ারলাইন্স ক্লাব অব সিলেট’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেন।
এতে কুয়েত এয়ারওয়েজের আবদুল্লাহ মো. জিহান চৌধুরী সভাপতি এবং ট্রাভেলপোর্ট। এমজিএইচ-এর এমদাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি: আহমেদ হোসেন কায়েস, সিরাজুস সালেকিন চৌধুরী ও সোমন চক্রবর্তী, কোষাধ্যক্ষ: মুসা আহমদ রবিন, যুগ্ম সম্পাদক: শমসের তাবরিজ প্রীতম, প্রচার সম্পাদক: সৌরভ চন্দ্র নাথ, ক্রীড়া সম্পাদক: মো. আকিব বিন হাদি, সাংস্কৃতিক সম্পাদক: ফাহাদুর রেজা।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সভাপতি জিহান চৌধুরী জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি সিলেটের পর্যটন ও এভিয়েশন সেক্টরকে আরও গতিশীল করতে কাজ করে যাবে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host