ঢাকা ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে পারুল বালা(৬৫) নামে এক বৃদ্ধা নিহত এবং চারজন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বালা শাল্লা উপজেলার বোলানগর গ্রামের বাসিন্দা ও সুকেশ দাসের স্ত্রী। তিনি মেয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আহতরা হলেনÑসিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) ও নিকলেট দাস (২৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, গ্রামের ভেতরের সড়কে চলাচলের সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পারুল বালা গুরুতর আহত হন। পরে তাকে দিরাই সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host