ঢাকা |
প্রকাশিত: 12:06 PM, June 12, 2026
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। সূদূর উত্তর আমেরিকার তিনটি দেশে একত্রে এবারের বিশ্বকাপ আয়োজিত হলেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে লাল-সবুজের বাংলাদেশেও।
ত কদিন ধরেই দেশের নানা শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বিনোদন জগতের অনেকেই তাদের পছন্দের দল নিয়ে মত প্রকাশ করছেন।
তেমনই একজন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা ও পছন্দের ফুটবলার লিওনেল মেসি। এমনকি এর আগেও মাঠে বসে একাধিকবার পছন্দের দলের খেলা উপভোগ করার অভিজ্ঞতা নিয়েছেন এই অভিনেত্রী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host