ঢাকা |
প্রকাশিত: 12:32 AM, August 10, 2019
বিজয়ের কন্ঠ ডেস্ক ::: গোলাপগঞ্জের ডজনখানেক মামলার আসামী বহুল আলোচিত যুবক অপু উরফে বদই (২৭) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, অপুর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে। সন্ত্রাস, নারী নির্যাতন, দ্রুত বিচার আইন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ইত্যাদির অভিযোগে তার বিরুদ্ধে অতীতে মামলা হলেও প্রতিটি মামলায় জেল খেটে তিনি জামিনে আছেন। অনেক বাদী নিরাপত্তাজনিত কারণে মামলা পরিচালনায় ব্যর্থ হওয়ায় তিনি কয়েকটি মামলা থেকে মুক্তি পান।
গোলাপগঞ্জের ব্যবসায়ীদের কাছে অপু এক আতংঙ্কের নাম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে গিয়ে ক্রেতা বিক্রেতাদেরকে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যবসায়ীরা তার কাছে অনেকটা জিম্মি হয়ে পড়লে অনেকেই এ বিষয়ে পুলিশের কাছে নালিশ করতে থাকেন। এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান।
এদিকে অপুকে গ্রেপ্তার করার পর ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্থি নেমে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সবাই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host