ঢাকা |
প্রকাশিত: 2:00 PM, September 16, 2019
জীবন বীমা কর্পোরেশন সিলেট আঞ্চলিক কার্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের ম্যানেজার মো.আখলেজুর রহমান গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী… রাজিউন)। তার প্রথম জানাযা ঢাকার মিরপুরের টুলারবাগে এবং দ্বিতীয় জানাযা ফরিদপুরের মধুখালি থানার কামালদিয়া গ্রামে সম্পন্ন শেষে পারাবারিক গোরুস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তিনি কামাল দিয়া গ্রামের মরহুম হাফিজ উদ্দিন মোল্লার জৈষ্ঠ্য পুত্র। তার মৃর্ত্যুতে জেবিসির ম্যানেজিং ডাইরেক্টর, সিলেট অঞ্চলের ডিও, ডিএম সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহর নিকট বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেস- বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host