হঠাৎ বিশাল মিছিল নিয়ে রাজপথে বিএনপি

প্রকাশিত: 2:24 PM, November 26, 2019

হঠাৎ বিশাল মিছিল নিয়ে রাজপথে বিএনপি

ডেস্ক প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল নিয়ে নেমেছে বিএনপি। মিছিলের অগ্রভাগে রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান এবং নেতাকর্মীরা শুয়ে সড়ক অবরোধ করেন।

মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এরইমধ্যে হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর