বাদলের শূন্য আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকা মাঝি মোসলেম

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

বাদলের শূন্য আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকা মাঝি মোসলেম

ডেস্ক প্রতিবেদন :: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন পত্র জমা দেন।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় চান্দগাঁও-বোয়ালখালী আসনের এমপি জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল মারা গেলে এ আসনটি শূন্য হয়। গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর।

সর্বশেষ ২৪ খবর