ঢাকা |
প্রকাশিত: 6:55 PM, December 9, 2020
নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর থানা পুলিশের অভিযানে মঙ্গলবার বিকেলে খাসদবির এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে জানু মিয়া ওরফে সানু (৫০) ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের শাহ মোফাজ্জল হোসেন (২৫)।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) অমিত সাহার নেতৃত্বে একদল পুলিশ বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালায়। এসময় খাসদবির এলাকার বড়বাজার থেকে জানু মিয়া ও মোফাজ্জলকে আটক করে তাদের দেহ তল্লাশী করা হয়। এসময় তাদের কাছে ১৯০ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host