ছাতক টু সিলেট রোডে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ৪:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১

ছাতক টু সিলেট রোডে অতিরিক্ত ভাড়া আদায়

ছাতক প্রতিনিধি
করোনাকালীন সময়ে শারিরীক দুরত্ব বজায় রাখার জন্য দুইজন যাত্রী বহন করার শর্তে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত জনপ্রতি ২৫ টাকার স্থলে ৫০ টাকা এবং ছাতক থেকে সিলেট ৮০ টাকার স্থলে ১৩০ টাকা নেয়ার জন্য সাময়িক নির্দেশনা দেয়া হয়েছিল। পরে করোনাকে উছিলা করে গণপরিবহন সিএনজি অটোরিকশার ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বি-গুণ এমনকি তিনগুণও নেয়া হয়। প্রতি সিএনজিতে দুইজনের বেশি যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হলেও ঝুঁকিপূর্ণভাবে পাঁচজন করে যাত্রী বহন করেও অতিরিক্ত ভাড়া নেয়ায় যাত্রীদের নাভিশ্বাস অবস্থা।

 

কিন্তু বর্তমানে যাত্রী সংখ্যায় নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে প্রতিটি সিএনজিতে পাঁচজন করে যাত্রী বহন করেও দুইগুণ ভাড়া আদায় করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, করোনার এ দুঃসময়ে মানুষ যখন অর্থনৈতিক সংকটে হিমশিম খাচ্ছে, ঠিকমতো খাবার পাচ্ছে না। কাজ নেই বেকার হয়ে পড়ে আছে অভাব-অনটনে দিন কাটাচ্ছে। ঠিক সেই সময়ে এ সকল অনিয়ম সাধারণ মানুষের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

 

বিগত কয়েক বছরে ছাতক-গোবিন্দগঞ্জ প্রায় ১৩ কিলোমিটার সড়কের ভাড়া কয়েক ধাপে বৃদ্ধি করা হয় । ২০০৮ সালে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১৩ কি.মি ভাঙ্গা সড়কের অজুহাতে ১৩ টাকার ভাড়া থেকে ২৫-৩০ টাকায় উন্নীত করে সিএনজি চালকরা । আর এখন ওই সড়ক সম্পূর্ণরূপে মেরামতের পরও ভাড়া ইচ্ছে মতো বৃদ্ধি করে ৪০-৫০ টাকা নেওয়া হচ্ছে । একইভাবে ছাতক-সিলেটের ভাড়া ৩৫ টাকার স্থলে ওই সময় ভাঙা সড়কের অজুহাতে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হতো । বর্তমানে ছাতক থেকে সিলেট পর্যন্ত প্রায় ৩৫ কি.মি’র জন্য সিএনজি ভাড়া ৮০-থেকে ১২০ টাকা আদায় করা হচ্ছে।

 

সন্ধ্যার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে এসব সড়ক পথে যাত্রীদের অনেকটা জিম্মি করেই চালকরা আরও বেশি ভাড়া আদায় করে নিচ্ছে। বিগত সময়ে যাত্রী হয়রানী ও ভাড়া কমানোর দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেও কোন লাভ হয়নি । এব্যাপারে যাত্রী সাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর