দেশে করোনায় আরও ২১৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

দেশে করোনায় আরও ২১৮ জনের প্রাণহানি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২০ হাজার ৬৮৫ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। শনাক্ত বেড়েছে ৫৭ দশমিক ৭৮।

 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে প্রতিনিয়ত শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর