ঢাকা ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি
আপোষহীন নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় পীরের বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলের পূর্ববর্তী শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সহ সভাপতি উসমান গনী মেম্বার, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দিন শিহাব, লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আমিনুর রশীদ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, যুবদল নেতা হেলাল উদ্দিন, ফখরুল ইসলাম, সামিম আহমদ, কামাল উদ্দিন, ফরিদুল ইসলাম, ডা:রাজুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজওয়ান রাজু, জৈইন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জাহেদুর রহমান জাহেদ, সাব্বির আহমদ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ। শোকসভা পরবর্তী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host