ঢাকা ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
সুলেমান সিদ্দিকী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সোহেল আহমদ।
জানা যায়, ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বশীল ও সক্রিয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির রাফি তার বক্তব্যে বলেন, ‘আমরা সকলকে সাথে নিয়ে একটি সুন্দর, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো।’
সাধারণ সম্পাদক সোহেল আহমদ বলেন, ‘এই দায়িত্ব আমাদের জন্য গর্বের। আমরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং শিক্ষার্থীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে রুস্তমপুর ইউনিয়নের ছাত্রসমাজ আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host