ঢাকা ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে সাম্প্রতিক অপহরণ ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া দৌরাত্ম্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় গ্রামবাসী। এলাকায় ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা জানান পার্শ্ববর্তী পাইকরাজ গ্রামের রাফি নামের এক যুবক ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের বেপরোয়া আচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে সামাজিক অস্থিরতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অপহরণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং নানা ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
প্রতিবাদকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাদের বক্তব্যÑঅপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার, সন্দেহভাজনদের উপর নজরদারি বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং গোয়াইনঘাটে শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধার হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host