গোয়াইনঘাট আইন-শৃঙ্খলা সভা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

গোয়াইনঘাট আইন-শৃঙ্খলা সভা

সুলেমান সিদ্দিকী
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও আলোচনা হয় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মাদক ও মানবপাচার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর