ঢাকা |
প্রকাশিত: 9:24 PM, May 19, 2026
আব্দুল হালিম, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (১৮ মে) বিকেলে ৪৮ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host